স্টাফ রিপোর্টার, ২২ অক্টোবর।
আগামী কাল বুধবার মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ ও রাইট-অব-ওয়ে কাজের জন্য সাময়িক সময়ের জন্য বিদ্যৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ উচুটিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এক নোটিশের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে,সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র জোনাল অফিসের আওতায় ৩৩/১১ কেভি লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ ও রাইট-অব-ওয়ে কাজের জন্য আগামী রোজ বুধবার সকাল ০৮:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত ৩৩/১১ কেভি মানিকগঞ্জ-০২ (গোলড়া) উপকেন্দ্ৰ বন্ধ থাকবে। উক্ত উপকেন্দ্রের (সাটুরিয়া ও সদর উপজেলার) আওতাধীন কামতা, গোলড়া, নয়াডিঙ্গী, কৈট্টা, কান্দাপাড়া, দোতরা, ধানকোড়া বাজার, সাহেবপাড়া, গোয়ারিয়া, তারাবাড়ি, ছৈন্টা, সুটুরিয়া, গওলা, বুরুন্ডী,মুন্সীখালি, বারবারিয়া, বাইচাইল, ধারীচূড়া, জাগীর, দেড়গ্রাম, নওখন্ডা, বৈতরা, ঝুকুরিয়া, কান্দরকান্দি, বকরীপাড়া ইত্যাদি এলাকায় গ্রাহকগণের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, উক্ত কাজের জন্য ৩৩/১১ কেভি সাটুরিয়া-১ উপকেন্দ্র (সাটুরিয়া উপজেলা) ও মানিকগঞ্জ-০৫ (নয়াকান্দি) ৩৩/১১ কেভি উপকেন্দ্রে আনুমানিক১/২ঘন্টা বন্ধ থাকবে।
এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
Leave a Reply