সায়েম খান, মানিকগঞ্জ ২৮ সেপ্টেম্বর।
মানিকগঞ্জের হরিরামপুরের সৌখিন মৎস শিকারী মো.ওমর ফারুকের বরশিতে ধরা পেয়েছ সাড়ে ৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
শনিবার ভোররাতে পদ্মানদীর ফরিদপুরের সিএমবি ঘাট এলাকায় মো.ওমর ফারুকের বরশিতে ধরা পড়ে সাড়ে ৭ কেজি ওজনের বড় আকৃতির একটা বোয়াল মাছ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে ফরিদপুরের সিএমবি ঘাট এলাকায় তাঁর বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটির ওজন সাড়ে ৭ কেজি।
সৌখিন মৎস শিকারী ওমর ফারুকের বাড়ি হরিরামপুরের গালা ইউনিয়নের সাখিনী এলাকায়। তিনি স্থানীয় ঝিটকা বাজারে ব্যবসা করেন।
মো.ওমর ফারুক জানান,মাছ শিকার করা আমার খুব শখ। এরজন্য ব্যবসার ফাঁকে সুযোগ পেলেই বরশি নিয়ে মাছ ধরতে পদ্মানদীতে পাই। ব্যবসার কাজ শেষে শুক্রবার রাতে হরিরামপুর থেকে ফরিদপুরের সিএমবি ঘাট পর্যন্ত পদ্মানদীতে বরশি ফেলি। কিন্তু সাড়া রাত বরশি পেতে অপেক্ষা করতে থাকি মাছের জন্য। এরপর শনিবার ভোররাতে বরশিতে অনেক জোরে টান লাগে। তখন বরশি টেনে উঠিয়ে দেখি বড় একটা বোলায় মাছ ধরেছে। এতো বড় মাছ দেখে তো সবাই অবাক।
মো.ওমর ফারুক আরও জানান, আমি দীর্ঘদিন ধরে পদ্মাসহ বিভিন্ন নদীতে মাছ শিকার করি। কিন্তু এতো বড় বোয়াল মাছ কখনই আমার বরশিতে ধরা পড়ে নাই। আমার সাথে যারা ছিল, তারাও এতো বড় বোয়াল মাছ ধরতে পাড়ে নাই। বরশিতে এতো বড় বোয়াল মাছ পেয়ে অনেক আনন্দিত ও খুব খুশি। বোয়াল মাছ থেকে অনেকে বিক্রি করার কথা বলেছিল। কিন্তু আমি বিক্রি করি নাই। কারন জীবনে এতো বড় বোয়াল মাছ ধরি নাই আর ধরতে পারবো কি-না সেটাও জানিনা। তাই চিন্তাভানা ও আশা করছি, পরিবারের সবাইকে নিয়ে শখের মাছটি খাব।
হরিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম জানান, ভরা মৌসুমে মানিকগঞ্জের পদ্মা ও যমুনা নদীতে ইলিশ মাছের সংখ্যা কম আছে। তবে অধিকাংশ নদী ও খালবিলে বড় আকৃতির বাগাড়, বোয়াল, রুই-কাতলসহ বিভিন্ন জাতের সুস্বাদু মাছ জেলে ও সৌখিন মৎস শিকারীতের জাল বা বরশিতে ধরা পড়ছে। তবে বরশিতে এতো বড় বোয়াল ধরা পড়ার কথা খুব একটা শোনা যায় না। বরশিতে সাড়ে ৭কেজির বোয়াল মাছ ধরার কথা শোনে প্রথমে আমিই তো অবাক হয়েছিলাম।
Leave a Reply