1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে যোগদানের ২৪দিনেই অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত হলেন পুলিশ সুপার মো.বশির আহমেদ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৩ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর।

মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মো.বশির আহমেদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এর আগে গত মাসের ৩০ আগস্ট পুলিশ সুপার হিসেবে মানিকগঞ্জ জেলায় যোগদান করে সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মো.বশির আহমেদ। তার আগে তিনি নোয়াখালী জেলায়  সিআইডি শাখায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.নাজমুল হাসান, ডিআইও-১মির্জা আবুল কালাম আজাদ ও ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) একেএম মিরাজ উদ্দিনসহ জেলা পুলিশ ও থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ৪৭জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া ৪৭জন পুলিশ কর্মকর্তার মধ্যে ১২জন জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করে আসছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :