1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পুলিশের সেবায় বৈষম্য থাকবেনা—পুলিশ সুপার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০১ সেপ্টেম্বর।

মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মো.বশির আহমেদ বলেছেন,আমাদের রাষ্ট্র ব্যাবস্থায়,সমাজ ব্যাবস্থায় কোথাও কোন বৈষম্য থাকবেনা। একটি গনতান্ত্রিক পরিবেশ তৈরী করা হবে।সংবিধানে যে স্বাধীনভানে চলাচলের অধিকার,স্বাধীনভাবে মতামত প্রকাশ অধিকার দেওয়া আছে সে ব্যাপারে স্বচেষ্ট থাকবো। মানুষ স্বাধীন ভাবে তাদের আইনের আশ্রয় নিতে পারবে।আইনের সেবার ব্যাপারে কোন বৈষম্য থাকবে না।

রোবাবর দুপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় পুলিশ মানুষের প্রতি যে অন্যায় আচরণ করেছে, সেজন্য দুঃখজনক। সামনে যেন পুলিশ প্রশাসন পূর্ন গঠন করে জনবান্ধব কাজ করতে পারি তার জন্য আমরা স্বচেষ্ট থাকবো। আমরা আমাদের শতভাগ সার্ধ্যানুযায়ী সেবা দেওয়ার চেষ্ঠা করবো।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, প্রেসক্লাবের সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ন-সম্পাদক আর.এস মঞ্জুর, সহ-সম্পাদক রিপন আনসারী, কোষাধ্যক্ষ শাহীন তারেক, প্রচার সম্পাদক আকমল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক চন্দন, দপ্তর সম্পাদক আজিজুল হাকিম।

এছাড়া সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান ও সাধারন সম্পাকদক মো. শাহানুর ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. বশির আহমেদ এর আগে নোয়াখালী জেলা পুলিশের সিআইডি শাখার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৭ আগস্ট স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :